২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে বিটিআরসি'র রোড শো শুরু

বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবসকে সামনে রেখে বিটিআরসি'র উদ্যোগে রোববার থেকে চট্টগ্রামে শুরু হয়েছে সপ্তাহব্যাপী রোড শো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2009, 04:51 PM

Updated : 26 Aug 2022, 11:26 AM

চট্টগ্রাম, মে ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবসকে সামনে রেখে বিটিআরসি'র উদ্যোগে রোববার থেকে চট্টগ্রামে শুরু হয়েছে সপ্তাহব্যাপী রোড শো। নগরীর জিইসি মোড় থেকে সকাল ১১টায় সুসজ্জিত ট্রাকে করে রোড শো'র যাত্রা শুরু হয়। পরে বর্ণাঢ্য এ রোড শো নগরীর ষোলশহর, ২ নং গেট, বহদ্দারহাট, লালখান বাজার মোড়, ফয়েজ লেক, প্রবর্তকের মোড়, সার্কিট হাউস এলাকা, জামাল খান রোড, রেল স্টেশনসহ নানা গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। চট্টগ্রামে আগামী ১৭ ও ১৮ মে অনুষ্ঠিতব্য ডিজিটাল মেলা উপলক্ষে নগরবাসীকে উদ্বুদ্ধ করতে এর আয়োজন করা হয়। এটি চলবে আগামী ১৬ মে পর্যন্ত। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) 'ডিজিটাল বাংলাদেশ' গঠনে সবাইকে সচেতন এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচী হাতে নিয়েছে। সকালে রোড শো শুরুর আগে বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সদ্যপ্রয়াত স্বামী এম এ ওয়াজেদ মিয়ার স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এ রোড শো'তে সংগীতের তালে তালে নগরবাসীকে বিটিআরসি'র অনুষ্ঠানে যোগ দেওয়ার আহবান জানানো হয়। এসময় লিফলেট বিতরণ করা হয়। রোড শোতে বিটিআরসি'র উর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও শহরের বিভিন্ন পেশার ব্যক্তিবর্গ, এবং ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানী স্প