২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়াজেদ মিয়ার মূত্যুতে রোববার ডিএসইতে লেনদেন এক ঘন্টা বিলম্বে

রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন এক ঘন্টা পরে শুরু হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী পরমাণু বিজ্ঞানী এম এ ওয়াজেদ মিয়ার মূত্যুতে শোক প্রকাশ করে ডিএসই পরিচালনা পর্ষদ এ সিদ্ধান্ত নিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2009, 05:48 PM

Updated : 26 Aug 2022, 11:26 AM

ঢাকা, মে ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন এক ঘন্টা পরে শুরু হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী পরমাণু বিজ্ঞানী এম এ ওয়াজেদ মিয়ার মূত্যুতে শোক প্রকাশ করে ডিএসই পরিচালনা পর্ষদ এ সিদ্ধান্ত নিয়েছে। ডিএসই'র জনসংযোগ কর্মকর্তা শফিকুর রহমান শনিবার সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানিয়ে বলেন, স্বাভাবিকভাবে সকাল ১০ টায় লেনদেন শুরু হয়। শেষ হয় দুপুর ২টায়। ডিএসই পরিচালনা পর্ষদ ওয়াজেদ মিয়ার মূত্যুতে গভীর শোক প্রকাশ করে রোববার সকাল ১০টার পরিবর্তে ১১টায় লেনদেন শুরু করার সিদ্ধান্ত নিয়েছে। তবে লেনদেন শেষ হবে দুপুর ২ টাতেই। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এসকে/২৩২৯ঘ.