ঢাকা, মে ১০ ( বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পুলিশের দুইজন অতিরিক্ত উপ মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) এবং ৩১ পুলিশ কর্মকর্তাকে (এসপি) বদলি করা হয়েছে।
এছাড়া ২ জনকে করা হয়েছে ওএসডি।
রোববার সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক আদেশে এসব রদবদল করা হয়।
পুলিশের অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (চলতি দায়িত্ব) এসএম হাফিজুর রহমানকে খুলনা মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (চলতি দায়িত্ব) এবং রংপুর পুলিশ ট্রেনিং কলেজের (পিটিসি) কমান্ডেন্ট মিলি বিশ্বাসকে ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (চলতি দায়িত্ব) হিসাবে বদলি করা হয়েছে।
এছাড়া ঝিনাইদহ পুলিশ সুপার মো. জাহাঙ্গীর হোসেন মাতব্বর পিপিএম ও সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ আবু সুফিয়ানকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।
বদলি হওয়া অন্য ৩১ পুলিশ কর্মকর্তার মধ্যে পুলিশ সদর দপ্তরে কর্মরত সহকারী মহাপরিদর্শক (এআইজি) মো. সিদ্দিকুর রহমানকে খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (চলতি দায়িত্ব), ঝালকাঠির পুলিশ সুপার মো. সফিকুর রহমানকে ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার (চলতি দায়িত্ব), কুমিল্লার পুলিশ সুপার (বর্তমানে পুলিশ সদর দপ্তরে রির্পোটকৃত) ইমতিয়াজ আহমেদকে ঢাকা মহানগর পুলিশের উপ পুলিশ কমিশনার, পুলিশের বিশেষ শাখার (এসবি) বিশেষ পুলিশ সুপার মোশারফ হোসেনকে সিরাজগঞ্জের পুলিশ সুপার, মাদারীপুরের পুলিশ সুপার দেবদাশ ভট্টাচার্যকে পুলিশ সদর দপ্তরে সহকারী মহাপরিদর্শক (এআইজি), ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মো. লুৎফর রহমান মন্ডলকে পুলিশ সদর দপ্তরে সহকারি মহাপরিদর্শক (এআইজি), চট্রগ্রাম রেলওয়ে পুলিশের পুলিশ সুপার নিবাস চন্দ্র মাঝিকে পাবনার পুলিশ সুপার, পাবনার পুলিশ সুপার জামিল আহমেদকে লক্ষ্মীপুরের পুলিশ সুপার, জামালপুরের পুলিশ সুপার খন্দকার গোলাম ফারুককে ময়মনসিংহের পুলিশ সুপার, ময়মনসিংহের পুলিশ সুপার (বর্তমানে পুলিশ সদর দপ্তরে রির্পোটকৃত) মো.রফিকুল ইসলামকে সিআইডির বিশেষ পুলিশ সুপার, জাতিসংঘের শান্তিরক্ষা মিশন প্রত্যাগত ও পুলিশ সদর দপ্তরে সংযুক্ত পুলিশ সুপার মীর শহীদুল ইসলাম পিপিএম কে সিআইডির বিশেষ পুলিশ সুপার, টেলিকমের সহকারী মহাপরিদর্শক (এআইজি) মো. আব্দুল আলীম মাহমুদকে মৌলভী বাজারের পুলিশ সুপার, খুলনার পুলিশ সুপার ওয়াই এম বেলালুর রহমানকে টেলিকমের সহকারী মহাপরিদর্শক (এআইজি), ঢাকা মহানগর পুলিশের উপ পুলিশ কমিশনার মো. আবদুল মালেক দর্জিকে খুলনা মহানগর পুলিশের উপ পুলিশ কমিশনার, বগুড়ার পুলিশ সুপার মো. আকরাম হোসেনকে ঢাকা মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার, লক্ষ্মীপুরের পুলিশ সুপার (চলতি দায়িত্ব) মীর আশরাফ হোসেনকে বগুড়া হাইওয়ে (পশ্চিম) এর পুলিশ সুপার (চলতি দায়িত্ব), বগুড়া হাইওয়ে (পশ্চিম) এর পুলিশ সুপার (চলতি দায়িত্ব) মো. শাহরিয়ারকে মাগুরা পুলিশ সুপার (চলতি দায়িত্ব), বান্দরবানের পুলিশ সুপার মো. শামসুদ্দীনকে খুলনার পুলিশ সুপার, কক্সবাজারের পুলিশ সুপার মো. মতিউর রহমান শেখকে পুলিশ স্টাফ কলেজ ঢাকার পুলিশ সুপার, পুলিশ স্টাফ কলেজ ঢাকার পুলিশ সুপার শেখ ওমর ফারুককে যোগাযোগ মন্ত্রণালয়ের অধীন ঢাকা আরবান ট্রান্সপোর্ট প্রকল্পের সিনিয়র এনফোর্সমেন্ট অফিসার (পুলিশ সুপার), কিশোরগঞ্জের পুলিশ সুপার (ময়মনসিংহ পুলিশ সুপার হিসাবে বদলির আদেশাধীন) ফারুখ আহমেদকে চট্রগ্রাম মহানগর পুলিশের উপ পুলিশ কমিশনার, খুলনা মহানগর পুলিশের উপ পুলিশ কমিশনার মো.শাহাদত হোসেনকে গাইবান্ধা পুলিশ সুপার, সিআইডির বিশেষ পুলিশ সুপার মো. নাজমুল করিম খানকে খুলনা রেঞ্জ রির্জাভ ফোর্স (আর,আর,এফ) এর কমান্ডেন্ট (পুলিশ সুপার), রংপুরের সাবেক পুলিশ সুপার (বর্তমানে পুলিশ সদর দপ্তরে রির্পোটকৃত) মো. মাহফুজুল ইসলামকে জামালপুরের পুলিশ সুপার, সিলেট মহানগর পুলিশের সাবেক উপ পুলিশ কমিশনার ও জাতিসংঘ শান্তিরক্ষা মিশন প্রত্যাগত (পুলিশ সদর দপ্তরে সংযুক্ত) মো. মাহবুব আলম পিপিএমকে পুলিশ সদর দপ্তরে সহকারী মহাপরিদর্শক (এআইজি), খুলনা আমর্স পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক (পুলিশ সুপার) মো. হাবিবুর রহমানকে চট্রগ্রাম রেলওয়ে পুলিশের পুলিশ সুপার, গাইবান্ধার পুলিশ সুপার এসএম মনির-উজ-জামানকে সাতক্ষীরার পুলিশ সুপার, সিরাজগঞ্জের পুলিশ সুপার মো. আলমগীর রহমানকে ঝালকাঠির পুলিশ সুপার, চট্রগ্রাম মহানগর পুলিশের উপ পুলিশ কমিশনার মো. সাখাওয়াত হোসেনকে কক্সবাজারের পুলিশ সুপার, হবিগঞ্জের পুলিশ সুপার মো. রেজাউল করিমকে পুলিশ সদর দপ্তরে সহকারী মহাপরিদর্শক (এআইজি), পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি) মো. হুমায়ুন কবিরকে বগুড়া পুলিশ সুপার করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এমএইচসি/এএল/এইচএ/১৯১৪ ঘ.
bdnews24