২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোরে আ.লীগ-বিএনপি সংঘর্ষে একজন নিহত

একটি হত্যা মামলা নিয়ে নাটোরের লালপুর উপজেলার হাগড়াগাড়ি গ্রামে শুক্রবার বিকেলে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। গুলিবদ্ধিসহ আহত হয়েছেন আরও ১৪ জন। নিহতের নাম চয়ন প্রামাণিক (৪৫)। তিনি বিএনপির সমর্থক। বাগাতিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2009, 02:05 PM

Updated : 26 Aug 2022, 11:26 AM

নাটোর, মে ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - একটি হত্যা মামলা নিয়ে নাটোরের লালপুর উপজেলার হাগড়াগাড়ি গ্রামে শুক্রবার বিকেলে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। গুলিবদ্ধিসহ আহত হয়েছেন আরও ১৪ জন। নিহতের নাম চয়ন প্রামাণিক (৪৫)। তিনি বিএনপির সমর্থক। বাগাতিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নূরুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সন্ধ্যা ৬টা ২০ মিনিটে চয়ন মারা যান।" গুলিবিদ্ধ হয়েছেন- আওয়ামী লীগ সমর্থক আব্দুর রশিদ (৩৭)। আহতদের মধ্যে আরও আছেন- একই দলের সমর্থক সেলিম (৩৬), আসমত আলী (৫২), মকবুল হোসেন বিশ্বাস (৪৫), আলেয়া বেগম (৩২), সাহিন (২৪), শাহিন আহম্মদ (২৬), আব্দুল হালিম (৪৩), মিঠু বিশ্বাস (৪১) এবং বিএনপি সমর্থক আজিজুর রহমান (৪২), জিয়া (২৪) ও জুয়েল (২৮)। এদের মধ্যে তিনজনকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে, দুজনকে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপে