২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কেরানীগঞ্জে গণপিটুনিতে সন্দেহভাজন ৩ ছিনতাইকারী নিহত

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে বৃহস্পতিবার রাতে গণপিটুনিতে সন্দেহভাজন তিন অটোরিকশা ছিনতাইকারী নিহত হয়েছে। নিহতরা হলো- আক্তার (৪৫), শাহ আলম (৪০) ও সেলিম (৪৮)। এ ঘটনায় গুরুতর আহত আকাশকে (২৭) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2009, 01:30 PM

Updated : 26 Aug 2022, 11:26 AM

ঢাকা, মে ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে বৃহস্পতিবার রাতে গণপিটুনিতে সন্দেহভাজন তিন অটোরিকশা ছিনতাইকারী নিহত হয়েছে। নিহতরা হলো- আক্তার (৪৫), শাহ আলম (৪০) ও সেলিম (৪৮)। এ ঘটনায় গুরুতর আহত আকাশকে (২৭) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) মামুন শুক্রবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৃহস্পতিবার রাত নটার দিকে এ চার ব্যক্তি দক্ষিণ কেরানীগঞ্জের কদমতলী মোড় থেকে মির্জাপুর গ্রামে যাওয়ার কথা বলে একটি সিএনজি অটোরিকশা (নারায়ণগঞ্জ ন ১১-০৫৬৮) ভাড়া করে। তিনি জানান, এরপর স্ট্যান্ডবাজারের (বিলের পাশে) নির্জন এলাকায় যাওয়ার পর অটোরিকশা চালক ফারুকের গলায় গামছা পেঁচিয়ে ও রামদা দেখিয়ে তাকে নেমে যেতে বলে। এসময় ফারুক চিৎকার করলে গ্রামবাসী তাদের ঘেরাও করে গণপিটুনি দেয়। পরে পুলিশ এসে চারজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তিনজন মারা যায়। এ ব্যাপারে অটোরিকশার মালিক আরিফ বাদি হয়ে আকাশের বিরুদ্ধে একটি দস্যুতার মামলা দায়ের করেছে। দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নীলোৎপল দে তিন ব্যক্তি নিহত হওয়ার খবর নিশ্চিত করেছেন। গত ২২ এপ্রিল দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন পানগাঁও এলাকায় সবুজ (১৮) ও সজল (২০) নামে দু'জন সন্দেহভাজন সিএনজি ছিনতাইকারীকে পিটিয়ে মারে স্থানীয় জনতা। যাত্রীবেশী ওই ছিনতাইকারীরা যাত্রাবাড়ী থেকে একটি অটোরিক্সা ভাড়া করে মুন্সীগঞ্জের জাজিরা যাচ্ছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জিএমএ/এফএফ/এইচএ/১৯২৬ ঘ.