ঢাকা, মে ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শনিবার বুদ্ধ পূর্ণিমা। বৌদ্ধ ধর্মের প্রবর্তক গৌতম বুদ্ধের জন্ম, বোধিজ্ঞান ও মহানির্বাণ লাভ স্মরণে বাংলাদেশসহ বিশ্বের অন্যান্য দেশে এ দিন পালিত হবে বুদ্ধ পূর্ণিমা।
সারা বিশ্বের বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বৌদ্ধদের বৃহত্তম ধর্মীয় উৎসব পালনের জন্য বিভিন্ন সংগঠন নানা কর্মসূচি নিয়েছে।
বাংলাদেশ বুদ্ধিষ্ট ফেডারেশন আয়োজিত প্রধান অনুষ্ঠানটি হবে রাজধানীর মেরুল বাড্ডায় আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে থাকবেন ধর্ম প্রতিমন্ত্রী শাহজাহান মিয়া ও সাংসদ এ কে এম রহমত উল্লাহ। এছাড়াও অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত চীন, জাপান, থাইল্যাণ্ড এবং শ্রীলংকার রাষ্ট্রদূতদের উপস্থিত থাকার কথা রয়েছে।
আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে সকাল ৬টায় ধর্মীয় ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে বুদ্ধ পূর্ণিমার দিনব্যাপী কর্মসূচি শুরু হবে। এরপর সকাল ৭টায় ভিক্ষু সংঘের প্রাতরাশ গ্রহণ, ৮ টায় স্বেচ্ছায় রক্তদান, ৯ টায় শোভাযাত্রা, ১০ টায় বুদ্ধ পূজা ও আহার গ্রহণ, বেলা ১১ টায় ভিক্ষু সংঘের পিণ্ডদান, বিকেল ৬ টায় আলোচনা সভা, সন্ধ্যা ৭ টায় প্রদীপ পূজা ও আলোকসজ্জা এবং রাত ৮ টায় সাংস্কৃতিক অনুষ্ঠান।
শনিবার বিকেল সোয়া পাঁচটায় বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে রাষ্ট্রপতি জিল্লুর রহমান বৌদ্ধ স
bdnews24