২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মন্ত্রীদের মূল্যায়ন বিষয়ে প্রধানমন্ত্রীর কৌশলকে ইইউ-র সমর্থন

মন্ত্রিসভার সদস্যদের কাজের মূল্যায়নের বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কৌশলকে সমর্থন জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। তবে সরকারের নির্বাচনী প্রতিশ্র"তি কিভাবে বাস্তবায়ন করা হচ্ছে- সেদিকেও নজর রাখবে বলে জানিয়েছে তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2009, 05:36 PM

Updated : 26 Aug 2022, 11:25 AM

ঢাকা, মে ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মন্ত্রিসভার সদস্যদের কাজের মূল্যায়নের বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কৌশলকে সমর্থন জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। তবে সরকারের নির্বাচনী প্রতিশ্র"তি কিভাবে বাস্তবায়ন করা হচ্ছে- সেদিকেও নজর রাখবে বলে জানিয়েছে তারা। বৃহস্পতিবার 'ইউরোপ ডে' উপলক্ষে হোটেল শেরাটনে এক সংবাদ সম্মেলনে ইউরোপীয়ান কমিশন মিশনের প্রধান স্টেফান ফ্রোয়েন একথা বলেন। বিশ্ব অর্থনৈতিক মন্দা সত্ত্বেও ইউরোপের দেশগুলো বাংলাদেশের উন্নয়ন খাতে আরও সহায়তা দেবে বলেও জানান ফ্রোয়েন। তিনি বলেন, "প্রধানমন্ত্রীসহ সরকারের প্রতিনিধিদের আমরা বলেছি- তারা প্রতিশ্র"তি বাস্তবায়নে কি পদক্ষেপ নিচ্ছে সে বিষয়ে আমরা নজর রাখছি। "জবাবে সরকারের তরফ থেকে বলা হয়েছে- ইশতেহারকে সামনে রেখেই তারা কাজ করছেন এবং তা বাস্তবায়ন করা হবে। ইশতেহার অনুসারে মন্ত্রীরা কতটুকু বাস্তবায়ন করতে পারছেন সেটি মূল্যায়ন করা হবে।" এ কারণে ইউরোপীয় ইউনিয়ক সরকারের এই কৌশলকে সমর্থন করছে বলে জানান ফ্রোয়েন। সরকারের কাজের মূল্যায়ন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে মিশন প্রধান বলেন, "সরকারের কাজকর্ম মূল্যায়নের জন্য মাত্র চার মাস খুবই অল্প সময়।" কিছু অর্জন সম্ভব হবে বলে 'সতর্ক আশাবাদ' ব্যক্ত করেন তিনি। ফ্রোয়েন আরো বলেন, এ সরকারের নির্বাচনী ইস্তেহারের প্রতিশ্র"তির পেছনে তাদের জোরালো সমর্থন রয়েছে। সংবাদ সম্মেলনে সুইডেন, ডেনমার্ক, জার্মানির রাষ্ট্রদূত ও ভারপ্রাপ্ত ব্রিটিশ হাইকমিশনারও সরকারের মূল্যায়ন বিষয়ে একই রকম মন্তব্য করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এএল/২৩২৯ঘ.