২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বজলুর রহমান হাইকোর্টের স্থায়ী বিচারপতি নিযুক্ত

হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে মোহাম্মদ বজলুর রহমানকে নিয়োগ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান এই নিয়োগ দেন। আগামী রোববার সকাল সাড়ে ১০টায় প্রধান বিচারপতি এম এম রুহুল আমিন সুপ্রিম কোর্টের জাজেজ লাউঞ্জে বিচারপতি বজলুর রহমানকে শপথ পাঠ করাবেন। শপথ গ্রহণের দিন থেকে তার এই নিয়োগ কার্যকর হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2009, 04:43 PM

Updated : 26 Aug 2022, 11:25 AM

ঢাকা, মে ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে মোহাম্মদ বজলুর রহমানকে নিয়োগ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান এই নিয়োগ দেন। আগামী রোববার সকাল সাড়ে ১০টায় প্রধান বিচারপতি এম এম রুহুল আমিন সুপ্রিম কোর্টের জাজেজ লাউঞ্জে বিচারপতি বজলুর রহমানকে শপথ পাঠ করাবেন। শপথ গ্রহণের দিন থেকে তার এই নিয়োগ কার্যকর হবে। এ ব্যাপারে বিচারপতি বজলুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বৃহস্পতিবার বিকেলে তিনটায় নিয়োগপত্র পেয়েছি। আগামী রোববার প্রধান বিচারপতি শপথ পাঠ করাবেন।" ২০০১ সালের ৩ জুলাই হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি হিসেবে বজলুর রহমানকে নিয়োগ দেওয়া হয়। সেসময় দুই বছর পূর্ণ হলেও বিএনপি সরকার তাকে স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ দেয়নি। ১৯৮৭ সালে হাইকোর্টের আইনজীবী হওয়া বজলুর রহমান ১৯৯৬ সালে সহকারী অ্যাটর্নি জেনারেল এবং ১৯৯৯ সালে ডেপুটি অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পালন করেছেন। এর আগে ১৯৮৪ সালে তিনি বার কাউন্সিলে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএল/এসকে/২২৪৩ঘ.