২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেত্রকোনায় ধান-চাল কেনা শুরু

নেত্রকোনা সদর খাদ্য গুদামের (এলএসডি) জন্য ধান-চাল কেনা বুধবার থেকে শুরু হয়েছে। সকালে ধান-চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসনের সাংসদ আশরাফ আলী খান খসরু।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2009, 05:57 PM

Updated : 26 Aug 2022, 11:25 AM

নেত্রকোনা, মে ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নেত্রকোনা সদর খাদ্য গুদামের (এলএসডি) জন্য ধান-চাল কেনা বুধবার থেকে শুরু হয়েছে। সকালে ধান-চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসনের সাংসদ আশরাফ আলী খান খসরু। জেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা মো. নূর ইসলাম বলেন, প্রতি কেজি ১৪ টাকা দরে ধান এবং ২২ টাকা দরে চাল ক্রয় করা হবে। ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৫৭২ মেট্রিক টন এবং চালের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬ হাজার ৩৮১ মেট্রিক টন। এ অভিযান ৩০ আগস্ট পর্যন্ত চলবে বলে জানান খাদ্য কর্মকর্তা। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. নুরুল আমীন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান তফসির উদ্দিন খান, জেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা মো. নুর ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আহমেদ, চালকল মালিক সমিতির সভাপতি ফরিদ আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/টিআর/০০০২ ঘ.