ঢাকা, মে ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) আধুনিকায়ন ও প্রযুক্তিগত উন্নয়ন প্রকল্পে জোট সরকারের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলেছেন সংস্থাটির বর্তমান চেয়ারম্যান কামরুল হাসান।
তিনি বলেছেন, হাওয়া ভবনের নির্দেশে এসব অনিয়ম ও দুর্নীতি হয়েছে।
বুধবার যোগাযোগ মন্ত্রণালয়ে এক সভায় বিআরটিএ চেয়ারম্যান এ অভিযোগ করেন।
কামরুল হাসান বলেন, "১৯৯৮ সালে আওয়ামী লীগ সরকারের সময় বিআরটিএ'র আধুনিকায়ন ও ডিজিটালাইজেশন প্রক্রিয়া শুরু হলেও দুর্নীতির কারণে এখনও ওই কাজ শেষ হয়নি। সে সময় কেনা যন্ত্রপাতির এখনো স্থাপন কাজই শেষ হয়নি।"
চেয়ারম্যান অভিযোগ করেন, ১৯৯৮ সালের ওই প্রকল্পের আওতায় ২০০৫ সালে ড্যাফোডিলস কম্পিউটার কোম্পানি বিআরটিএ'তে কম্পিউটার স্থাপনের কাজ শুরু করে। কিন্তু তারা ২০০২ সালে তৈরি হওয়া কম্পিউটার ও পুরানো প্রযুক্তি স্থাপন শুরু করে। এক পর্যায়ে কাজটি শেষ না করেই প্রতিষ্ঠানটি চলে যায়। বর্তমানে তাদের 'সোর্স কোড' না থাকায় সেগুলো চালু করাও সম্ভব হচ্ছে না।
অভিযোগ শোনার পর যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেন লিখিতভাবে তা মন্ত্রণালয়কে জানানোর নির্দেশ দেন।
পরে মন্ত্রী আবুল হোসেন সাংবাদিকদের বলেন, "এ ধরনের কোন অনিয়ম পাওয়া গেলে তা মন্ত্রণালয়কে সুনির্দিষ্টভাবে জানাতে হবে। মন্ত্রণালয় সুনির্দিষ্ট তথ্য পেলে তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।"
মন্ত্রী বলেন, জনগণের কাছে যাতে বিআরটিএ-র সেবা নির্বিঘে
bdnews24