২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আশুগঞ্জে মাদকদ্রব্যসহ একজন আটক

ব্রাহ্মণবাড়িয়ায় আশুগঞ্জে বুধবার সকালে পুলিশ মাদকদ্রব্যসহ এক ব্যক্তিকে আটক করেছে। ঢাকা-সিলেট মহাসড়কের গোল চত্ত্বর এলাকায় একটি টেম্পো থেকে তাকে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ আটক করা হয় বলে পুলিশ জানায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2009, 11:51 AM

Updated : 26 Aug 2022, 11:25 AM

ব্রাহ্মণবাড়িয়া, মে ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ব্রাহ্মণবাড়িয়ায় আশুগঞ্জে বুধবার সকালে পুলিশ মাদকদ্রব্যসহ এক ব্যক্তিকে আটক করেছে। ঢাকা-সিলেট মহাসড়কের গোল চত্ত্বর এলাকায় একটি টেম্পো থেকে তাকে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ আটক করা হয় বলে পুলিশ জানায়। আটক ব্যক্তির নাম মামুন রশিদ (৩৬)। আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নেহাজ উদ্দিন জানান, আটক মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ৫ শ' ৫০ বোতল ফেন্সিডিল, ৭১ বোতল রিকোডিক্স সিরাপ এবং দু'হাজারটি লুপিজিক্স ইনজেকশন। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে বলেও তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/টিআর/১৮০৪ ঘ.