চট্টগ্রাম, মে ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বহুল আলোচিত দশ ট্রাক অস্ত্র মামলায় গ্রেপ্তার জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সাবেক পরিচালক (নিরাপত্তা) উইং কমান্ডার (অবসরপ্রাপ্ত) সাহাবুদ্দিন আহমেদকে জিজ্ঞাসাবাদ করা শুরু হয়েছে।
নগরীর দামপাড়ায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কার্যালয়ে মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত তদন্ত কর্মকর্তারা তাকে জিজ্ঞাসাবাদ করেন।
সাবেক গোয়েন্দা কর্মকর্তা সাহাবুদ্দিনকে তিনদিন জিজ্ঞাসাবাদের জন্য সোমবার আদালতের অনুমতি নেওয়া হয়।
সিআইডি চট্টগ্রাম অঞ্চলের বিশেষ সুপারিনটেনডেন্ট মোহাম্মদ মুসলিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জিজ্ঞাসাবাদের প্রথমদিন সাবেক এ গোয়েন্দা কর্মকর্তা গুরুত্বপূর্ণ কোন তথ্য দেননি। তবে মামলার প্রয়োজনে বিভিন্নভাবে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।
মোহাম্মদ মুসলিম জানান, সাহাবুদ্দিন কিছু কিছু বিষয়ে মুখ খুললেও অধিকাংশ প্রশ্নই কৌশলে এড়িয়ে গেছেন। তদন্তের স্বার্থে এর বেশি কিছু বলতে রাজি হননি এ সিআইডি কর্মকর্তা।
নাম প্রকাশ না করার শর্তে সিআইডির অন্য এক কর্মকর্তা জানান, সুনির্দিষ্ট তিন থেকে চারটি বিষয়কে সামনে রেখে সাহাবুদ্দিনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিশেষ করে কার নির্দেশে তিনি আকবরকে ট্রাক ভাড়া করার নির্দেশ দিয়েছিলেন, উলফা নেতা পরেশ বড়
bdnews24