২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষা মন্ত্রণালয়ের কাজকর্ম সরেজমিনে দেখতে যাবেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ে যাবেন । মন্ত্রণালয়ের কাজকর্ম সরেজমিনে দেখতে তিনি সেখানে যাবেন বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা। মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা সুবোধ চন্দ্র ঢালী মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ে আসবেন প্রধানমন্ত্রী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2009, 02:51 PM

Updated : 26 Aug 2022, 11:25 AM

ঢাকা, মে ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ে যাবেন । মন্ত্রণালয়ের কাজকর্ম সরেজমিনে দেখতে তিনি সেখানে যাবেন বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা। মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা সুবোধ চন্দ্র ঢালী মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ে আসবেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, "শিক্ষা মন্ত্রণালয়ের সার্বিক কাজকর্ম পর্যালোচনার জন্যই হয়ত তিনি আসছেন।" এর আগে গত ৮ ফেব্র"য়ারি শেখ হাসিনার শিক্ষা মন্ত্রণালয়ে যাওয়ার কথা ছিল। প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে ইতোমধ্যেই মন্ত্রণালয়ের কর্মকর্তারা ফাইলপত্র গোছাতে শুরু করেছেন। অনেককে উপস্থাপনা তৈরি করতেও দেখা যায়। মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, এডিপি থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্তি, আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার অনুযায়ী শিক্ষা মন্ত্রণালয়ে কাজের সমন্বয়, শিক্ষার আধুনিকায়ন, পাঠ্যবই ইত্যাদি বিষয় নিয়ে হয়ত প্রধানমন্ত্রী কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/এইচএ/২০৫৪ঘ.