সিলেট, মে ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সিলেট সিটি করপোরেশনের চুতর্থ শ্রেণীর এক মহিলা কর্মচারীকে রোববার সন্ধ্যায় নগরীরর কাষ্টঘর খাজা মার্কেটে গায়ে কেরোসিন ঢেলে আগুনে পুড়িয়ে হত্যার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
পারুল বেগম নামের মাস্টার রোলে নিয়োগপ্রাপ্ত ওই আয়া সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন আছেন। তার শরীরের বিভিন্ন অংশ আগুনে ঝলসে গেছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।
হাসপাতালে চিকিৎসাধীন পারুল সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, "গত বৃহস্পতিবার মধ্যবয়সী এক মহিলা ও ২০/২৫ বছরের দাঁড়িওয়ালা এক যুবক নিজেদের পরিচয় না দিয়ে মেয়রের অফিসকক্ষে একটি 'বস্তু' রাখার প্রস্তাব দেয়। বিনিময়ে ৫০ লাখ টাকা দেবে বলে জানায়। আমি তাদের প্রস্তাবে রাজি হইনি। ঘটনাটি কাউকে জানালে তারা আমাকে এবং আমার কলেজ পড়
bdnews24