ঢাকা, মে ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সম্প্রতি পাস হাওয়া স্বাধীন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয় আইনের কয়েকটি ধারার ত্র"টি সংশোধন না করলে ভবিষ্যতে সমস্যা হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন।
রোববার নিজ কার্যালয়ে স্বাধীন ইসি সচিবালয় আইনের একটি ধারাকে 'সংবিধান পরিপন্থী' মন্তব্য করে তিনি বলেন, "এখন কোনো সমস্যা না হলেও ত্র"টি সংশোধন না করলে ভবিষ্যতে সমস্যা হতে পারে।"
ছহুল হোসাইন বলেন, "এই আইনে অনেক ক্ষেত্রে কেবল প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও সচিবকে কাজের এখতিয়ার দেওয়া হয়েছে। তিন কমিশনার মিলেই কমিশন।
"সচিব কোনো কাজের জন্য শুধুমাত্র সিইসির শরণাপন্ন হবেন
bdnews24