গাজীপুর, মে ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুর জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) তৈরি পোশাক কারখানা থেকে ডাকাতি হওয়া ১০টি সেলাই মেশিন উদ্ধার করেছে।
শনিবার রাতে পুলিশ মেশিনগুলো নারায়ণগঞ্জের ফতুল্লা উপজেলার মাসদাইরের একটি বাড়ি থেকে জব্দ করে। এর সঙ্গে জড়িত থাকার অভিযোগে মাসদাইরের মাহবুবুর রহমান (৩৫) ও শ্রীনগরের জামাল হোসেন (৩২) কে পুলিশ গ্রেপ্তার করেছে।
গত ২৮ এপ্রিল রাতে একদল ডাকাত গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক ভান্নারা এলাকার এক তৈরি পোশাক কারখানায ডাকাতি করে ২৬টি সেলাই মেশিন নিয়ে যায়।
এ ব্যাপারে কারখানার পরিচালক কালিয়াকৈর থানায় মামলা করেন।
ডাকাতি হওয়া বাকি ১৬টি মেশিন উদ্ধারের চেষ্টা চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসকে/২৩৫৫ঘ.
bdnews24