পিরোজপুর, মে ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পিরোজপুরের ভান্ডারিয়া-মঠবাড়িয়া সড়কে শনিবার বাস চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন।
নিহতরা হলেন- মঠবাড়িয়া উপজেলার রফিকুল ইসলাম (১৮) ও খালেক মোল্লা (৫৫)। আহত বেলাল মোল্লাকে (২৫) বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হক জানান, সকালে উপজেলার তুষখালী এলাকায় পাথরঘাটা থেকে বরিশালগামী বিআরটিসির একটি বাস (ঢাকা-মেট্টো-ব-১১-১৯২৮) বিপরীত দিক থেকে আসায় ভাড়ায় যাত্রীবহনকারী মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলে এর দুই আরোহী মারা যান।
ওসি জানান, বিআরটিসি বাসটিকে আটক করা হয়েছে। চালক পালিয়ে গেছেন।
এ ঘটনায় নিহত খালেক মোল্লার চাচাত ভাই মজিবর মোল্লা থানায় মামলা করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১২২ ঘ.
bdnews24