২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয়পুরহাটে জমি নিয়ে বিরোধে একজন খুন

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে শনিবার সালেহ মোহাম্মদ (৪৫) নামের একজন খুন হয়েছেন। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2009, 07:43 AM

Updated : 26 Aug 2022, 11:24 AM

জয়পুরহাট, মে ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে শনিবার সালেহ মোহাম্মদ (৪৫) নামের একজন খুন হয়েছেন। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সকালে উপজেলার আয়মা রসুলপুর চকপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। গ্রেপ্তার আবু নাছের (২৮) একই গ্রামের আশরাফ আলীর ছেলে। পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিমান কুমার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তি নিয়ে আয়মা রসুলপুর চকপাড়া গ্রামের দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন বিরোধ চলছিল। তিনি বলেন, "শনিবার সকালে গ্রামের মাঠে জমির দখল নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে প্রতিপক্ষের লাঠির আঘাতে ঘটনাস্থলে আলতাফ হোসেনের ছেলে সালেহ মোহাম্মদের মৃত্যু হয়।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এজে/১৩৩৭ ঘ.