২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁ সীমান্তে ৩০ হাজার ভারতীয় রুপীসহ গ্রেপ্তার এক

নওগাঁর ধামুইরহাট উপজেলার চক হরিহরপুর সীমান্ত এলাকা থেকে শুক্রবার র‌্যাব এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৩০ হাজার ভারতীয় রুপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 May 2009, 02:57 PM

Updated : 26 Aug 2022, 11:24 AM

জয়পুরহাট, মে ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নওগাঁর ধামুইরহাট উপজেলার চক হরিহরপুর সীমান্ত এলাকা থেকে শুক্রবার র‌্যাব এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৩০ হাজার ভারতীয় রুপি। জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের অধিনায়ক মেজর নওশাদ জানান, গোপনে সংবাদ পেয়ে তুলশী চৌধুরী নামের লোকটিকে ৩০ হাজার ভারতীয় রুপিসহ গ্রেপ্তার করা হয়। এর সবগুলোই এক শ' রুপির নোট। আসামিকে ধামুইরহাট থানায় সোপর্দ করা হয়েছে। এ ব্যাপারে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে তিনি জানান। র‌্যাব কর্মকর্তা জানান, ধামুইরহাট উপজেলার গোলাপ চৌধুরীর ছেলে তুলশী চৌধুরী একটি হুন্ডি ব্যবসায়ী চক্রের সদস্য বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিআর/২০৫৫ ঘ.