২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুন্দরবনে বাঘের সঙ্গে লড়াই করে ছেলেকে উদ্ধার

বাঘের সঙ্গে ঘণ্টাব্যাপী লড়াই করে ছেলেকে উদ্ধার করেছেন সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মীরগাং গ্রামের আবু তালেব। বাঘের আক্রমণে গুরুতর আহত সফিকুল ইসলামকে (৩৭) শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2009, 06:52 PM

Updated : 26 Aug 2022, 11:23 AM

সাতক্ষীরা, এপ্রিল ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাঘের সঙ্গে ঘণ্টাব্যাপী লড়াই করে ছেলেকে উদ্ধার করেছেন সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মীরগাং গ্রামের আবু তালেব। বাঘের আক্রমণে গুরুতর আহত সফিকুল ইসলামকে (৩৭) শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বুধবার দুপুরে সুন্দরবনের গহীনে পিরখালি এলাকায় এ ঘটনা ঘটে। আহতের পারিবারের বরাত দিয়ে সুন্দরবনের কৈখালি স্টেশন কর্মকর্তা নাঈমুল ইসলাম জানান, প্রায় একমাস আগে (১ এপ্রিল) আটজন মৌয়াল সুন্দরবন যান মধু আহরণের জন্য। বুধবার দুপুরে সুন্দরবনের মামদো নদীর পিরখালি এলাকায় মধু আহরণের সময় একটি বাঘ শফিকুল ইসলামকে আক্রমণ করে। এ সময় তার পাশে থাকা বাবা আবু তালেব ও অন্য মৌয়ালরা দা ও লাঠিসোটা নিয়ে বাঘটিকে পাল্টা আক্রমণ করেন। ঘণ্টাব্যাপী লড়াই করার পর বাঘটি সফিকুলকে ছেড়ে বনের ভিতর চলে যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০৫৫ ঘ.