২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীর পানি সংকট নিরসনের আশ্বাস নানকের

শিগগিরই রাজধানীর পানি সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক। এক সরকারি তথ্যবিবরণীতে বলা হয়, মঙ্গলবার রাজধানীর পশ্চিম আগারগাঁওয়ে ঢাকা ওয়াসার নির্মাণাধীন একটি পানির পাম্প স্থাপন কাজ পরিদর্শনকালে তিনি এই আশ্বাস দেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2009, 05:36 PM

Updated : 26 Aug 2022, 11:23 AM

ঢাকা, এপ্রিল ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শিগগিরই রাজধানীর পানি সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক। এক সরকারি তথ্যবিবরণীতে বলা হয়, মঙ্গলবার রাজধানীর পশ্চিম আগারগাঁওয়ে ঢাকা ওয়াসার নির্মাণাধীন একটি পানির পাম্প স্থাপন কাজ পরিদর্শনকালে তিনি এই আশ্বাস দেন। এসময় প্রতিমন্ত্রীকে ওয়াসার কর্মকর্তারা জানান, ৬০ লাখ টাকা ব্যয়ে এ প্রকল্প বাস্তবায়িত হলে পশ্চিম আগারগাঁওবাসী দৈনিক ৩৫ লাখ লিটার পানি পাবে। এতে এলাকার পানির চাহিদা পুরোপুরি মিটে যাবে। এরই মধ্যে রাজধানীতে আরও ৬৩টি পাম্প স্থাপন কাজের অধিকাংশই সম্পন্ন হয়েছে বলেও জানানো হয় প্রতিমন্ত্রীকে। এর আগে নানক আগারগাঁও বিএনপি বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৬৩টি পরিবারের প্রত্যেককে ২০ কেজি চাল ও এক হাজার করে টাকা দেন। অন্যান্যের মধ্যে সার্কেল অফিসার নীরদচন্দ্র মণ্ডল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আব্দুল লতিফ এবং স্থানীয় আওয়ামী লীগ নেতারা এসময় উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ডিডি/টিআর/এইচএ/২৩৩৫ ঘ.