ঢাকা, এপ্রিল ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুগ্ম-সচিব পযায়ের দুই কর্মকর্তার পদে রদবদল করা হয়েছে।
সংস্থাপন মন্ত্রণালয়ের এক আদেশে মঙ্গলবার এ নিয়োগ দেওয়া হয়।
যুগ্ম-সচিবদের মধ্যে বাংলাদেশ মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের পরিচালক মোহাম্মদ মাহফুজ উল আলমকে কৃষি বিপণন অধিদপ্তরের পরিচালক এবং বাংলাদেশ ট্যারিফ কমিশনের যুগ্ম-প্রধান নাজমুল হাইকে ট্যারিফ কমিশনের সদস্য হিসেবে প্রেষণে নিয়োগ করা হয়েছে।
এদিকে সংস্থাপনে মন্ত্রণালয়ে ন্যস্ত লৌহজং উপজেলার সাবেক উপজেলা নিবাহী কর্মকর্তা (ইউএনও) আজিমুদ্দিন বিশ্বাসকে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুব উল আলম হানিফের একান্ত সচিব পদে নিয়োগ দেওয়া হয়েছে। তার চাকরি প্রধানমন্ত্রীর কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসকে/১৯৪১ঘ.
bdnews24