২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সর্বশেষ মামলায় ডিপজলের জামিন

হাইকোর্ট চলচ্চিত্রাভিনেতা মনোয়ার হোসেন ডিপজলকে দুর্নীতি দমন কমিশনের দায়ের (দুদক) করা একটি দুর্নীতির মামলায় ছয় মাসের জামিন দিয়েছে। সোমবার বিচারপতি এএফএম আবদুর রহমান ও বিচারপতি এসএম এমদাদুল হকের হাইকোর্ট বেঞ্চ ডিপজলের জামিন আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2009, 11:10 AM

Updated : 26 Aug 2022, 11:23 AM

ঢাকা, এপ্রিল ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হাইকোর্ট চলচ্চিত্রাভিনেতা মনোয়ার হোসেন ডিপজলকে দুর্নীতি দমন কমিশনের দায়ের (দুদক) করা একটি দুর্নীতির মামলায় ছয় মাসের জামিন দিয়েছে। সোমবার বিচারপতি এএফএম আবদুর রহমান ও বিচারপতি এসএম এমদাদুল হকের হাইকোর্ট বেঞ্চ ডিপজলের জামিন আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন। আদেশের পর ডিপজলের আইনজীবী মুনসুরুল হক চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ডিপজলের বিরুদ্ধে দায়ের করা ৬ টি মামলার মধ্যে হাইকোর্ট দুটি মামলায় নিু আদালতের রায় বাতিল করে দিয়েছে। অপর তিনটি মামলায় তিনি জামিন পেয়েছেন। সর্বশেষ মামলায় হাইকোর্ট এই জামিন দেওয়ায় তার কারামুক্তিতে আর কোনো বাধা রইলোনা। অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগে দায়ের করা এ দুর্নীতির মামলায় ঢাকার বিশেষ জজ আদালত গত বছর ১৩ নভেম্বর ডিপজলকে ১৩ বছরের কারাদণ্ড দেয়। এই রায়ের বিরুদ্ধে ডিপজল গত ৩ মার্চ হাইকোর্টে আপিল দায়ের করেন। ২০০৭ সালের ৩ ডিসেম্বর দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক মো. তালেবুর রহমান মিরপুর মডেল থানায় ডিপজলের বিরুদ্ধে দুর্নীতির মামলাটি দায়ের করেন। মামলায় ডিপজলের বিরুদ্ধে ৩ কোটি ৮৬ লাখ ২১ হাজার ৫শ ৩২ টাকা অবৈধভাবে অর্জনের অভিযোগ আনা হয়। গত বছর ৯ ডিসেম্বর রাজধানীর আদাবর থেকে ডিপজলকে গ্রেফতার করা হয় গত ২৬ এপ্রিল দুটি অস্ত্র মামলায় ডিপজলকে দেওয়া কারাদন্ডের রায় হাইকোর্টের একই বেঞ্চ বাতিল করে দেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এইচএ/১৬৫৭ঘ.