২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পটুয়াখালীতে নতুন বাস টার্মিনাল উদ্বোধন

পটুয়াখালীতে নতুন বাস টার্মিনাল উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকেলে ধর্ম প্রতিমন্ত্রী মো. শাহজাহান মিয়া আনুষ্ঠানিকভাবে বাস টার্মিনালটি উদ্বোধন করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2009, 10:36 AM

Updated : 26 Aug 2022, 11:23 AM

পটুয়াখালী, এপ্রিল ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পটুয়াখালীতে নতুন বাস টার্মিনাল উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকেলে ধর্ম প্রতিমন্ত্রী মো. শাহজাহান মিয়া আনুষ্ঠানিকভাবে বাস টার্মিনালটি উদ্বোধন করেন। পটুয়াখালী পৌরসভার মেয়র মোশতাক আহমেদ পিনু'র সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী সমাবেশে বক্তব্য রাখেন- স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী ওয়াহিদুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক লক্ষণ চন্দ্র দেবনাথ, অতিরিক্ত পুলিশ সুপার এএসএম আইনুল বারী প্রমুখ। পটুয়াখালী পৌরসভা ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের মিউনিসিপ্যাল সার্ভিসেস প্রকল্পের আওতায় এ বাস টার্মিনালটি তৈরিতে খরচ হয়েছে প্রায় তিন কোটি টাকা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৬৪০ ঘ.