২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে র‌্যাবের পৃথক অভিযানে অস্ত্রসহ সাতজন গ্রেপ্তার

রাজধানীর খিলগাঁও, সবুজবাগ ও মতিঝিল এলাকা থেকে শুক্র ও শনিবার পৃথক অভিযান চালিয়ে অস্ত্র ও গোলাবারুদসহ সাতজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এ সাতজন হলেন- সোহেল হোসেন সোহাগ (৩২), শাহাদৎ হোসেন মজুমদার (৩০), মো. নাহিদ (২৩), মো. ফারুক হোসেন ওরফে রাসেল (১৮), মো. আব্দুস সামাদ (২১), মো. উজ্জ্বল (২৫) ও মো. জুয়েল (২২)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2009, 06:28 PM

Updated : 26 Aug 2022, 11:22 AM

ঢাকা, এপ্রিল ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজধানীর খিলগাঁও, সবুজবাগ ও মতিঝিল এলাকা থেকে শুক্র ও শনিবার পৃথক অভিযান চালিয়ে অস্ত্র ও গোলাবারুদসহ সাতজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এ সাতজন হলেন- সোহেল হোসেন সোহাগ (৩২), শাহাদৎ হোসেন মজুমদার (৩০), মো. নাহিদ (২৩), মো. ফারুক হোসেন ওরফে রাসেল (১৮), মো. আব্দুস সামাদ (২১), মো. উজ্জ্বল (২৫) ও মো. জুয়েল (২২)। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় একটি বিদেশি পিস্তল, একটি বিদেশি রিভলবার, একটি পাইপগান ও বেশকিছু গোলাবারুদ। শনিবার র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার ভোর সোয়া তিনটায় দক্ষিণ খিলগাঁওয়ের ৭৪ নম্বর বাড়ির ভাড়াটিয়া সোহেল হোসেন সোহাগের শয়নকক্ষ থেকে ১টি বিদেশি রিভলবার এবং ৩ রাউন্ড গুলিসহ তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার সহযোগী শাহাদৎ ও নাহিদকেও গ্রেপ্তার করে র‌্যাব। এরা খিলগাঁও এলাকার কুখ্যাত সন্ত্রাসী শাহজাদা গ্র"পের সদস্য বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। অপর অভিযানে শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে সবুজবাগ থানার মদিনাবাগ খালপাড় রোডের মুনসুর আলীর বাড়ির পাশের রাস্তা থেকে মো. ফারুক হোসেন রাসেলকে ১টি নাইন এমএম পিস্তল ও এক রাউন্ড গুলিসহ গ্রেপ্তার করা হয়েছে। একইদিন রাত পৌনে ১১টার দিকে মতিঝিল থানার শান্তিবাগ মসজিদ রোডের একটি পরিত্যক্ত বাড়ি থেকে ১টি কার্তুজসহ ১টি পাইপগান উদ্ধার করা হয়। এছাড়া সবুজবাগ থানার দক্ষিণ মুগদাপাড়ার একটি বাসা থেকে ২০৫ বোতল ফেন্সিডিলসহ মো. আব্দুস সামাদ, মো. উজ্জ্বল ও মো. জুয়েলকে গ্রেপ্তার করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/ডিডি/০০২৩ ঘ.