২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোলায় জমি নিয়ে সংঘর্ষে ১২ জন আহত

জমি নিয়ে বিরোধের জের ধরে ভোলার মনপুরা উপজেলার হাজীপুর ইউনিয়নে শনিবার সকালে সংঘর্ষে মহিলাসহ ১২ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে জালাল মহাজন (৯০), রুবা (১২), মাফিয়া (৫২) ও ফাহিমাকে (২৫) মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2009, 05:09 PM

Updated : 26 Aug 2022, 11:22 AM

ভোলা, এপ্রিল ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জমি নিয়ে বিরোধের জের ধরে ভোলার মনপুরা উপজেলার হাজীপুর ইউনিয়নে শনিবার সকালে সংঘর্ষে মহিলাসহ ১২ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে জালাল মহাজন (৯০), রুবা (১২), মাফিয়া (৫২) ও ফাহিমাকে (২৫) মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এছাড়া আজাদ, বেলায়েত, মহিউদ্দিন, তানজিদ, তাহমিনা, মোফাজ্জল মহাজন, আবু তাহের মহাজন ও নয়নকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। স্থানীয়দের বরাত দিয়ে মনপুরা থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল জলিল জানান, এলাকার মহাজন বাড়ি সংলগ্ন কিছু জমি নিয়ে স্থানীয় আব্দুর রবের সঙ্গে মহাজন বাড়ির লোকজনের বিরোধ রয়েছে। আজ (শনিবার) বিকেলে আব্দুর রবের নেতৃত্বে জয়নাল আবেদীন ও মহসিনসহ ২০/২২ জনের একটি দল মহাজন বাড়িতে হামলা, ভাংচুর এবং মালামল লুট করে। তাদের বাধা দিতে গেলে সংঘর্ষ বাধে। এতে ১২ জন আহত হয়। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩০০ ঘ.