ঢাকা, এপ্রিল ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার স্বামী পরমাণু বিজ্ঞানী ড. এম ওয়াজেদ মিয়াকে দেখতে শনিবার স্কয়ার হাসপাতালে গিয়েছিলেন।
এম ওয়াজেদ মিয়া হৃদরোগ, বুকের ব্যথা ও কিডনীর সমস্যা নিয়ে গত ১৯ এপ্রিল স্কয়ার হাসপাতালে ভর্তি হন।
সৌদি আরব সফর শেষে শনিবার দুপুরে দেশে ফেরার পর রাত আটটায় ওয়াজেদ মিয়াকে দেখতে যান শেখ হাসিনা ।
শেখ হাসিনা বেশ কিছুক্ষণ সময় স্বামীর পাশে কাটান এবং তার চিকিৎসার খোঁজ-খবর নেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এসকে/২২২৯ঘ.
bdnews24