সিরাজগঞ্জ সদর হাসপাতালের বেহাল অবস্থা
চিকিৎসক স্বল্পতা, প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামের অভাব ও নানা অব্যবস্থার কারণে সিরাজগঞ্জ সদর হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা প্রায় ভেঙে পড়েছে। জানাচ্ছেন আমিনুল ইসলাম রানা। রোগীদের অভিযোগ, চিকিৎসকরা হাসপাতালে না এসে ক্লিনিকে বা অন্য কাজে ব্যস্ত থাকেন। রোগীরা এসে চিকিৎসা পান না। হাসপাতালের পরীক্ষা-নিরীক্ষা করানোর যন্ত্রপাতি প্রায়ই বিকল থাকে।
চিকিৎসক স্বল্পতা, প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামের অভাব ও নানা অব্যবস্থার কারণে সিরাজগঞ্জ সদর হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা প্রায় ভেঙে পড়েছে। জানাচ্ছেন আমিনুল ইসলাম রানা।
রোগীদের অভিযোগ, চিকিৎসকরা হাসপাতালে না এসে ক্লিনিকে বা অন্য কাজে ব্যস্ত থাকেন। রোগীরা এসে চিকিৎসা পান না। হাসপাতালের পরীক্ষা-নিরীক্ষা করানোর যন্ত্রপাতি প্রায়ই বিকল থাকে। কোনো কোনো ক্ষেত্রে চিকিৎসকের কাজ চালান সেবিকারা।
সিরাজগঞ্জ সদর উপজেলার গজারিয়া গ্রামের ফিরোজা বেগম ও তার জা জোবেদা খাতুন বুধবার সকাল ১০টার দিকে হাসপাতালে আসেন ডা. বেগম লায়লা আক্তারের কাছে। চিকিৎসক তাদের দেখে আলট্রাসনোগ্রাম করানোর পরামর্শ দেন। কিন্তু সদর হাসপাতালের এ যন্ত্রটি গত এক বছর ধরে নষ্ট হয়ে আছে। তারা পরীক্ষা করানোর জন্য চিকিৎসকের সঙ্গে তার বাড়িতে যান আলট্রাসনোগ্রাম করাতে। ডা. বেগম লায়লা আক্তারের বাড়িতে আলট্রাসনোগ্রামসহ অনেক যন্ত্রপাতিই আছে।
ডা. লায়লা আক্তার এ দুজনকে নিয়ে বাড়ি যাওয়ার সময় সাংবাদিকদের দেখে বলেন, "তারা হাসপাতালের টিকিট কাটেনি। আমার সঙ্গে যাচ্ছেন বাড়িতে ব্যক্তিগত চিকিৎসা নিতে।"
সদর হাসপাতালের প্যাথলজিস্ট ডা. আতিকুন নাহার আলট্রাসনোগ্রাম যন্ত্রটি পরিচালনা করে থাকেন। সকাল ১১টার সময় তাকে তার চেম্বার কিংবা হাসপাতালের কোথাও পাওয়া যায়নি।
তার পাশের চেম্বারের প্যাথলজির টেকনিশিয়ান মিজান বলেন, "আপা প্রায়ই হাসপাতাল আওয়ারে বেসরকারি ক্লিনিকে আলট্রাসনোগ্রাম করার জন্য কলে যান।"
প্রায় দেড়ঘণ্টা পর হাসপাতালে ফিরে ডা. আতিকুন নাহার সাংবাদিকদের বলেন, "আলট্রাসনোগ্রাম যন্ত্রটি গত এক বছর ধরে নষ্ট। ঠিক করার জন্য বারবার সিভিল সার্জনকে জানিয়েছি। কিন্তু কোনো লাভ হয়নি।"
তাকে বহনকারী রিকশাওয়ালা সবুরের কাছে জানা গেল ডা. আতিকুন নাহার সেন্ট্রাল ডায়গনস্টিক নামের একটি বেসরকারি ক্লিনিক থেকে এসেছেন।
পৌর এলাকার শ্রী অখিল কুমার পোদ্দার জানান, তিনি ছেলেকে নিয়ে হাসপাতালে এসেছিলেন নাক কান ও গলা (ইএনটি) বিশেষজ্ঞকে দেখাতে। কিন্তু চিকিৎসককে না পেয়ে তিনি বাড়ি ফিরে যাচ্ছেন। ইএনটি বিশেষজ্ঞ ডা. শফিউল ইসলাম স
