২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রিমান্ড শেষে জেএমবি জঙ্গি রাসেল জেলহাজতে

বগুড়ায় গ্রেপ্তার হওয়া নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য রাসেলকে জেলহাজতে পাঠানো হয়েছে। সাতদিনের রিমান্ড শেষ শুক্রবার তাকে আদালতে হাজির করা হয়। ১৭ এপ্রিল রাসেল ওরফে গিট্টু রাসেলকে বগুড়ার গাবতলী উপজেলার কূর্নিপাড়া গ্রামের বাড়িতে থেকে গ্রেপ্তার করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2009, 02:23 PM

Updated : 26 Aug 2022, 11:22 AM

বগুড়া, এপ্রিল ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বগুড়ায় গ্রেপ্তার হওয়া নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য রাসেলকে জেলহাজতে পাঠানো হয়েছে। সাতদিনের রিমান্ড শেষ শুক্রবার তাকে আদালতে হাজির করা হয়। ১৭ এপ্রিল রাসেল ওরফে গিট্টু রাসেলকে বগুড়ার গাবতলী উপজেলার কূর্নিপাড়া গ্রামের বাড়িতে থেকে গ্রেপ্তার করা হয়। পুলিশের গোয়েন্দা শাখার উপ-পরিদর্শক আব্দুল মান্নান জানান, রিমান্ডে রাসেল জানিয়েছেন- গাবতলী এলাকার পাঁচমাইল এলাকার এলেম নামের এক ব্যক্তির মাধ্যমে তিনি জেএমবিতে যোগ দেন। তবে ফাঁসি হওয়া জেএমবির অন্যতম শীর্ষনেতা সিদ্দিকুল ইসলাম বাংলাভাইয়ের দেহরক্ষী থাকার বিষয়টি অস্বীকার করেছেন রাসেল। রাসেল জানিয়েছেন- ২০০৪ সালে রাজশাহীর বাগমারায় হামিরকুৎসা নামক স্থানে জেএমবির সম্মেলনে তিনি যোগ দিয়েছিলেন। ভাগ্নে শহীদ বলে পরিচিত এক ব্যক্তি রাজশাহীসহ ওই অঞ্চলে জেএমবিকে সংগঠিত করার কাজ করছেন বলেও তিনি জানিয়েছেন। ২০০৩ সালের ১৪ আগস্ট জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলার উত্তর মহেষপুর গ্রামে পুলিশের উপর হামলা ও অস্ত্র লুটের ঘটনায় গ্রেপ্তার হন রাসেল। পরে জামিনে মুক্তি পেয়ে আবার জেএমবির তৎপরতায় জড়িয়ে পড়েন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০২৫ ঘ.