২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফুলবাড়িয়ায় সন্ত্রাসী হামলায় আ'লীগ নেতাসহ আহত তিন

রাজধানীর ফুলবাড়িয়া রেল কলোনিতে শুক্রবার সন্ত্রাসীদের গুলিতে স্থানীয় আওয়ামী লীগ নেতাসহ তিনজন আহত হয়েছেন। আহতরা হলেন- ৫৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন (৪০), তার ভাগ্নে মো. জসীম (৩০) ও জাহানারা জানু (৫০)। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2009, 11:22 AM

Updated : 26 Aug 2022, 11:22 AM

ঢাকা, এপ্রিল ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর ফুলবাড়িয়া রেল কলোনিতে শুক্রবার সন্ত্রাসীদের গুলিতে স্থানীয় আওয়ামী লীগ নেতাসহ তিনজন আহত হয়েছেন। আহতরা হলেন- ৫৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন (৪০), তার ভাগ্নে মো. জসীম (৩০) ও জাহানারা জানু (৫০)। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল ৩ টার দিকে ফুলবাড়িয়া রেল কলোনিতে অজ্ঞাত তিন সন্ত্রাসী একটি মোটরসাইকেলে করে এসে এলাপাতাড়ি কয়েক রাউন্ড গুলি ছুঁড়লে ওই তিনজন আহত হন। রুহুল আমিনের বাঁ পায়ের উরুতে এবং জসীম ও জাহানারার কোমরের বাঁ পাশে গুলি লাগে। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম জানান, আহতরা সবাই আশঙ্কামুক্ত। তাদের কাছ থেকে ঘটনাটা শোনা হচ্ছে। পুলিশ এ সন্ত্রাসী হামলার কারণ উদঘাটনের চেষ্টা করছে বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এইচএ/১৭২২ ঘ.