২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিরপুরে পোশাক কারখানায় আগুন

রাজধানীর মিরপুর ১৪ নম্বরে একটি তৈরি পোশাক কারখানায় শুক্রবার দুপুরে এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2009, 11:03 AM

Updated : 26 Aug 2022, 11:22 AM

ঢাকা, এপ্রিল ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মিরপুর ১৪ নম্বরে একটি তৈরি পোশাক কারখানায় শুক্রবার দুপুরে এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দমকল নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা নাজমা আক্তার জানান, দুপুর সোয়া ১টার দিকে মিরপুর ১৪ নম্বর সেকশনের স্টাফ কলেজের সামনে এবিএম গার্মেন্টস কারখানায় আগুন লাগে। ১০ তলা ভবনটির চারতলায় গার্মেন্টস এর কাটিং সেকশনে ওয়েল্ডিং করার সময় স্ফুলিঙ্গ কাপড়ের ওপর পড়ে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। দমকলের দু'টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বেলা ২টার দিকে আগুন নিভে যায়। তবে এতে কেউ হতাহত হয়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এইচএ/১৬৫৬ঘ.