ঢাকা, এপ্রিল ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ওয়েল গ্র"প অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান আব্দুস সালামকে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) নতুন চেয়ারম্যান নিয়োগ করা হয়েছে।
সরকার তাকে দুই বছরের জন্য এ পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে। সংস্থাপন মন্ত্রণালয় বৃহস্পতিবার চুক্তিভিত্তিক নিয়োগ সংক্রান্ত এ আদেশ জারি করে।
তার এ নিয়োগ যোগদানের তারিখ থেকে কার্যকর হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএনএস/টিআর/২১৫০ ঘ.
bdnews24