২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নীতির অপেক্ষায় না থেকে কয়লাভিত্তিক বিদুৎ কেন্দ্র স্থাপন করা হবে: মুহিত

কয়লা নীতির জন্য অপেক্ষায় না থেকে বিদ্যুতের চাহিদা মেটানোর জন্য সরকার কয়লাভিত্তিক বিদুৎ কেন্দ্র স্থাপনের চিন্তাভাবনা করছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2009, 05:39 PM

Updated : 26 Aug 2022, 11:22 AM

ঢাকা, এপ্রিল ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কয়লা নীতির জন্য অপেক্ষায় না থেকে বিদ্যুতের চাহিদা মেটানোর জন্য সরকার কয়লাভিত্তিক বিদুৎ কেন্দ্র স্থাপনের চিন্তাভাবনা করছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। বৃহস্পতিবার বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল সংস্থায় 'বাংলাদেশের শিল্পখাতে বিশ্বমন্দার সম্ভাব্য প্রভাব: উত্তরণের উপায়' শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী একথা বলেন। তিনি বলেন, "প্রয়োজনে কয়লা আমদানি করেও বিদ্যুৎ উৎপাদন করা যেতে পারে।" মুহিত বলেন, "নতুন চারটি বিদ্যুৎ কেন্দ্র চালু হয়েছে, আরো তিনটি হবে। কিন্তু এতে চাহিদার তুলনায় বিদ্যুৎ উৎপাদন হবে খুবই কম। আমাদের দরকার হাজার হাজার মেগাওয়াট বিদ্যুৎ। সেজন্য বড় বড় প্রকল্প হাতে নিতে হবে। কিন্তু এজন্য সময় দরকার।" আগামী বাজেট বিনিয়োগ বান্ধব হবে বলে জানিয়ে তিনি বলেন, "চলতি অর্থ বছরে রাজস্ব আদায় একেবারে খারাপ হবে না। আগামী অর্থ বছরে রাজস্ব আদায়ের জন্য নতুন নতুন উপায় খুঁজতে হবে। বিলাস সামগ্রী থেকে অনেক বেশি কর আদায় করা হবে।" শিল্পোন্নত বিশ্বের নতুন নতুন বাজার ধরার পাশাপাশি যে সব শিল্প-প্রতিষ্ঠান নতুন শিল্প পণ্য রপ্তানি করতে পারবে তাদের জন্য প্রণোদনা প্যাকেজের কথাও ঘোষণা করা হবে বলে অর্থমন্ত্রী জানান। অনুষ্ঠানে শিল্পমন্ত্রী দিলীপ বড়