২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদা জিয়ার সঙ্গে নরওয়েজীয় রাষ্ট্রদূতের সাক্ষাৎ

নরওয়ের রাষ্ট্রদূত ইনগেবর্গ স্টফরিং বুধবার সন্ধ্যায় বিরোধী দলীয় নেতা ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2009, 03:14 PM

Updated : 26 Aug 2022, 11:21 AM

ঢাকা, এপ্রিল ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- নরওয়ের রাষ্ট্রদূত ইনগেবর্গ স্টফরিং বুধবার সন্ধ্যায় বিরোধী দলীয় নেতা ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠান হয়। সাক্ষাৎকালে দলের মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন, চেয়ারপার্সনের উপদেষ্টা রিয়াজ রহমান ও শমসের মবিন চৌধুরী উপস্থিত ছিলেন। শমসের মবিন চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এটি ছিল সৌজন্য সাক্ষাৎ। তবে দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসকে/২১১৮ঘ.