ঢাকা, এপ্রিল ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- ২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় হত্যা মামলায় রাষ্ট্রপক্ষে আরও ৪ জনের সাক্ষ্য গ্রহণ করেছেন আদালত।
বুধবার দুপুরে ঢাকার ১ নম্বর দ্রুত বিচার ট্রাইবুনালের বিচারক মো. মাসদার হোসেন আগামী ৭ এপ্রিল এ মামলায় পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন রাখেন।
বঙ্গবন্ধু রেলওয়ে সুপার মার্কেটের মালিক সমিতির সম্পাদক খলিলুর রহমান, মালিক সমিতি কার্যালয় ও বিভিন্ন দোকান কর্মচারী দীন ইসলাম, মোহাম্মদ ইসলাম, রফিকুল ইসলাম এ সময় রাষ্ট্রপক্ষে সাক্ষ্য দেন। এনিয়ে এ মামলায় রাষ্ট্রপক্ষে ৪০৮ সাক্ষীর মধ্যে ৩৭ জনের সাক্ষ্য নেওয়া হলো।
সাক্ষ্য গ্রহণের সময় এ মামলায় কারাগারে থাকা সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু ও হরকাতুল জিহাদ নেতা মুফতি আব্দুল হান্নানসহ ১৪ জনকে আদালতে হাজির করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এসকে/২০৩০ঘ.
bdnews24