ফরিদপুর, এপ্রিল ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফরিদপুর শহরের ব্যাংক কর্মকর্তা সিদ্দিকুর রহমানের বাসায় ডাকাতি করে ডাকাতরা তিন ভরি স্বর্ণালংকার, নগদ চার হাজার টাকা ও একটি মোবাইল ফোন সেটসহ লক্ষাধিক টাকার মালামাল করে নিয়ে গেছে।
অম্বিকাপুর বেড়িবাঁধ এলাকায় মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে সোনালী ব্যাংক কর্মকর্তা সিদ্দিকের গলায় ছুরি ঠেকিয়ে ডাকাতরা তার কাছ থেকে আলমারির চাবি নেয়।
নগরকান্দা শাখার কর্মকর্তা সিদ্দিকুর রহমান বলেন, ''পরিবারের সদস্যদের নিয়ে রাতের খাবার খাওয়ার সময় পাঁচ যুবক এসে পুলিশ তাড়া করেছে বলে আশ্রয় চায়। কিন্তু দরজা খুলে দেওয়া মাত্র তারা গৃহকর্তার গলায় ছুরি ধরে।"
কোতয়ালী থানার দ্বিতীয় কর্মকর্তা মো. রিজাউল হক জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/টিআর/১৮৩০ ঘ.
bdnews24