ঢাকা, এপ্রিল ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--শর্ত পূরণ করতে ব্যর্থ হওয়ায় বেসামরিক বিমান পরিবহন কর্তৃপক্ষকে পাঁচতারা হোটেল ও গলফ কোর্স নির্মাণের জন্য সিঙ্গাপুরভিত্তিক একটি কোম্পানির সঙ্গে সম্পাদিত চুক্তি বাতিল করতে বলেছে সংশ্লিষ্ট সংসদীয় কমিটি।
মঙ্গলবার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির এক বৈঠকে সিঙ্গাপুর ভিত্তিক ইপকো কোম্পানির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়।
সংসদ ভবনে বৈঠক শেষে কমিটির সভাপতি মোশাররফ হোসেন সাংবাদিকদের বলেন, " ১৯৯৯ সালে সম্পাদিত চুক্তি অনুযায়ী চুক্তি স্বাক্ষরের সময় থেকে দেড় বছরের মধ্যে হোটেল ও গলফ কোর্সের নির্মাণকাজ শুরু করার কথা ইপকোর। কিন্তু ইপকো তা করতে ব্যর্থ হয়েছে।
"তাই কমিটি ওই চুক্তি বাতিলের সুপারিশ করেছে এবং কোম্পানিটির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে বেসামরিক বিমান পরিবহন কর্তৃপক্ষকে বলেছে।"
এক দশক আগে ওই চুক্তি সইয়ের সময় মোশাররফ হোসেন বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী ছিলেন।
সরকারি হিসেব অনুযায়ীই জিয়া বিমানবন্দর সংলগ্ন ওই প্রকল্পের ৩১৫ বিঘা জমির বর্তমান বাজার মূল্য ৩ হাজার ১শ' ৫০ কোটি টাকা।
কমিটির সদস্য মইনুদ্দিন খান বাদল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, " কমিটির সব সদস্য বিশেষ করে সভাপতি বলেছেন, ওই চুক্তি বহাল থাকতে পারেনা। কারণ, হোটেল ও গলফ কোর্স নির্মাণে ইপকো পুরোপুরি ব্যর্থ হয়েছে।
"সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী ও সচিব বৈঠকে বলেছেন যে সংসদীয় কমিটির সুপারিশ অনুযায়ী শিগগিরই চুক্তিটি বাতিল করা হবে।"
ইপকোর নির্বাহী চেয়ারম্যান ব্যবসায়ী আবুল খায়ের লিটু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর কাছে দাবি করেছেন, তার কোম্পানি চুক্তি ভঙ্গ করেনি।
তিনি বলেন, "আমাদের কোনো দোষ নেই। সম্পূর্ণ দোষ মন্ত্রণালয়ের। সরকার চাইলে চুক্তি অনুযায়ী ক্ষতিপূরণ দিয়ে জমি ফেরত নিতে পারে।"
বেসামরিক বিমান পরিবহন কর্তৃপক্ষ বলছে বিমানবন্দর স
bdnews24