২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালীতে অগ্নিদগ্ধ হয়ে দুই শিশুর মৃত্যু

নোয়াখালীর হাতিয়া উপজেলায় অগ্নিদগ্ধ হয়ে সোমবার গভীর রাতে একই পরিবারের দুই শিশুর মৃত্যু হয়েছে। এরা হল- উপজেলার বুড়ির চর ইউনিয়নের গুল্লাখালী গ্রামের সাহাব উদ্দিনের মেয়ে মেঘনা (৫) ও সুরমা (২)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2009, 01:21 PM

Updated : 26 Aug 2022, 11:21 AM

নোয়াখালী, এপ্রিল ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নোয়াখালীর হাতিয়া উপজেলায় অগ্নিদগ্ধ হয়ে সোমবার গভীর রাতে একই পরিবারের দুই শিশুর মৃত্যু হয়েছে। এরা হল- উপজেলার বুড়ির চর ইউনিয়নের গুল্লাখালী গ্রামের সাহাব উদ্দিনের মেয়ে মেঘনা (৫) ও সুরমা (২)। হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রব দুই শিশুর মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, রান্না ঘর থেকে আগুনের সূত্রপাত। শিশু দুটি ঘুমন্ত অবস্থায় পুড়ে মারা যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯২৩ ঘ.