২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে বউ-শাশুড়ির লাশ উদ্ধার, একজন আটক

বরিশাল নগরীর একটি বাসা থেকে বউ ও শাশুড়ির লাশ উদ্ধার করা হয়েছে। এরা হলেন- প্রয়াত আলী মোহম্মদ মিয়ার স্ত্রী সুফিয়া বেগম (৬৫) এবং তার ছেলে রেমন আহম্মেদের স্ত্রী আট মাসের অন্তঃসত্তা শিমু বেগম (২২)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2009, 10:09 AM

Updated : 26 Aug 2022, 11:21 AM

বরিশাল, এপ্রিল ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বরিশাল নগরীর একটি বাসা থেকে বউ ও শাশুড়ির লাশ উদ্ধার করা হয়েছে। এরা হলেন- প্রয়াত আলী মোহম্মদ মিয়ার স্ত্রী সুফিয়া বেগম (৬৫) এবং তার ছেলে রেমন আহম্মেদের স্ত্রী আট মাসের অন্তঃসত্তা শিমু বেগম (২২)। সোমবার রাত ১টার দিকে কোতয়ালি থানা পুলিশ ওই বাসা থেকে লাশ দু'টি উদ্ধার করে ময়না তদন্তের জন্য শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ রেমনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। পুলিশ হেফাজতে থাকা অবস্থায় রেমন সাংবাদিকদের জানান, সোমবার রাত ১১টার দিকে অফিস শেষে বাসায় ফিরে স্ত্রী ও মাকে দরজা খোলার জন্য ডেকে কোনো সাড়া না পেয়ে তিনি এলাকাবাসীকে নিয়ে ঘরের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করেন। ভেতরে ঢুকে দেখেন স্ত্রীর দেহের উপর মা পড়ে আছে। চিকিৎসার জন্য বরিশাল সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার মিজানুর রহমানকে নেওয়া হয়। তিনি পরীক্ষা করে জানান তারা মারা গেছেন। সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার মিজানুর রহমান জানান, সুফিয়া বেগমের গলায় এবং মুখে আঘাতের চিহ্ন ছিল। প্রাথমিকভাবে অনুমান করা হয় তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে । শিমুর মৃত্যুর ব্যাপারে তিনি কোনো মন্তব্য করেননি। বরিশাল মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (এসি) হায়াতুল ইসলাম খান জানান, রেমনকে জিজ্ঞাবাদের জন্য আটক করা হয়েছে। তিনি বলেন, "বউ-শাশুড়িকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে সুরাত হাল রিপোর্টে আমরা নিশ্চিত হয়েছি। এ ব্যাপারে তদন্ত শুরু হয়েছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/১৬১৩ ঘ.