২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে দুই লাশ উদ্ধার

রাজধানীর পৃথক দুই স্থান থেকে দুই যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল আলম মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বলেন, "সকাল সাড়ে ছয়টার দিকে বনানী এলাকা থেকে অজ্ঞাত এক যুবকের জবাই করা লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2009, 08:53 AM

Updated : 26 Aug 2022, 11:21 AM

ঢাকা, এপ্রিল ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর পৃথক দুই স্থান থেকে দুই যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল আলম মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বলেন, "সকাল সাড়ে ছয়টার দিকে বনানী এলাকা থেকে অজ্ঞাত এক যুবকের জবাই করা লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।" তার পরনে ফুল প্যান্ট ও চেক শার্ট রয়েছে। এদিকে সোমবার রাতে রাজধানীর উত্তরার আজমপুর রেলগেট থেকে মো. মিঠু (২৫) নামে গুলিবিদ্ধ এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। রেলওয়ে পুলিশের কর্মকর্তা মো. আমির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানান, রাত সাড়ে বারটার দিকে আজমপুর রেলগেট থেকে গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে মিঠুর আত্মীয় দেলোয়ার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মিঠু কচুক্ষেতে মামনি জুয়েলার্স ও একটি রেডিমেড গার্মেন্টসের ব্যবসার সঙ্গে জড়িত ছিল। সোমবার রাতে বাসায় আসার কথা বলেও সে আর বাসায় আসেনি। রাত সাড়ে নয়টায় তার মোবাইল থেকে মিঠুর মাকে ফোন করে বলা হয়, মিঠুর লাশ আজমপুর রেলগেটে পরে আছে। পরে আমরা গিয়ে মিঠুকে পরে থাকতে দেখি।" কয়েক মাস আগে স্থানীয় একটি সন্ত্রাসী গ্র"প মিঠুর কাছে চাঁদা দাবি করেছিল জানিয়ে তিনি বলেন, "এ কারণে তাকে হত্যা করা হতে পারে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এফএফ/জিএনএ/১৪৫৭ ঘ.