ঢাকা, এপ্রিল ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- শেখ হাসিনার অনুপস্থিতিতে সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করবেন।
হেয়ার রোডে প্রধানমন্ত্রীর সরকারি বাসায় সোমবার রাতে আওয়ামী লীগ সভাপতিমন্ডলীর এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার রাতে পাঁচ দিনের সরকারি সফরে সৌদি আরব যাচ্ছেন।
শেখ হাসিনার সভাপতিত্বে সন্ধ্যা সাড়ে ছয়টায় বৈঠক শুরু হয়।
প্রায় দু'ঘন্টা আলোচনার পর সভাপতিমণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেন গুপ্ত সাংবাদিকদের বলেন, "নেত্রী আজ (সোমবার রাত) হজে যাচ্ছেন। তার অবর্তমানে কাউকে না কাউকে দলের পতাকা (দায়িত্ব) দিয়ে যেতে হবে। নেত্রীর অবর্তমানে সাজেদা চৌধুরী ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করবেন।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এএনএস/টিআর/এসকে/২৩৪৭ঘ.
bdnews24