২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাঙামাটিতে হাতির আক্রমণে একজন নিহত

রাঙামাটির বরকল উপজেলার বরুনাছড়ি ইউনিয়নের নতুন পাড়া এলাকার হাজাছড়া গ্রামে বৃহস্পতিবার রাতে বন্য হাতির আক্রমণে সাইফুল ইসলাম (৩২) নামে একজন নিহত হয়েছেন। এছাড়া বন্য হাতির দল দুটি বসত বাড়িসহ কাঁঠাল ও কলা বাগান তছনছ করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2009, 03:11 PM

Updated : 26 Aug 2022, 11:20 AM

রাঙামাটি, এপ্রিল ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাঙামাটির বরকল উপজেলার বরুনাছড়ি ইউনিয়নের নতুন পাড়া এলাকার হাজাছড়া গ্রামে বৃহস্পতিবার রাতে বন্য হাতির আক্রমণে সাইফুল ইসলাম (৩২) নামে একজন নিহত হয়েছেন। এছাড়া বন্য হাতির দল দুটি বসত বাড়িসহ কাঁঠাল ও কলা বাগান তছনছ করেছে। বরকল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ কে এম তারিকুল আলম বন্য হাতির আক্রমণে একজন নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন। বরকল থানার পুলিশ কর্মকর্তা ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে আট থেকে ১০টি হাতি হাজাছড়া গ্রামে ঢোকে। সাইফুল ইসলাম শব্দ পেয়ে বাড়ির বাইরে গিয়ে দেখার চেষ্টা করেন। এ সময় হাতির আক্রমণে ঘটনাস্থলে তিনি মারা যান। তার লাশ ময়না তদন্তের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ওই এলাকার স্কুল শিক্ষক হিরণ কর্মকার ও নিহত সাইফুল ইসলামের বড় ভাই আকবর হোসেন জানিয়েছেন- গত এক সপ্তাহে বন্য হাতি ওই এলাকার ১৫টি বসত বাড়ি এবং অনেক কলা ও কাঁঠাল বাগান তছনছ করেছে। এছাড়া বন্য হাতির আক্রমণে পাঁচটি গবাদি পশু মারা গেছে বলে তারা জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১১০ ঘ.