টাঙ্গাইল, এপ্রিল ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নিষিদ্ধ ঘোষিত জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য সন্দেহে শুক্রবার ভোরে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার এক মসজিদের ইমামকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত আমিনুল ইসলাম রানা উপজেলার ফতেপুর মসজিদের ইমাম। তার বাড়ি কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার আসুতিয়া গ্রামে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিমউদ্দিন সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভোর ৪টার দিকে আমিনুল ইসলাম রানাকে গ্রেপ্তার করা হয়।
এ ব্যাপারে বিস্তারিত আর কিছু জানাননি ওসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমএসবি/১৬৫২ ঘ.
bdnews24