২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আরো ২০ বিডিআর জওয়ান রিমাণ্ডে

পিলখানা হত্যাযজ্ঞ মামলায় জিজ্ঞাসাবাদের জন্য বৃহস্পতিবার আরো ২০ বিডিআর জওয়ানকে সাত দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। এর আগে ১৪ এপ্রিল মামলার তদন্ত সংস্থা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) কারাগারে থাকা এই ২০ জনকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন জানায়। তখন অভিযুক্তদের কারাগার থেকে আদালতে হাজির করার আদেশ দিয়েছিলেন মহানগর হাকিম আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2009, 04:03 PM

Updated : 26 Aug 2022, 11:20 AM

ঢাকা, এপ্রিল ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-পিলখানা হত্যাযজ্ঞ মামলায় জিজ্ঞাসাবাদের জন্য বৃহস্পতিবার আরো ২০ বিডিআর জওয়ানকে সাত দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। এর আগে ১৪ এপ্রিল মামলার তদন্ত সংস্থা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) কারাগারে থাকা এই ২০ জনকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন জানায়। তখন অভিযুক্তদের কারাগার থেকে আদালতে হাজির করার আদেশ দিয়েছিলেন মহানগর হাকিম আদালত। বৃহস্পতিবার দুপুরে ওই ২০ বিডিআর জওয়ানকে কারাগার থেকে মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। শুনানি শেষে বিচারক ফয়সাল আতিক বিন কাদের রিমান্ডের এ আদেশ দেন। তারা হলেন- সিপাহি জুয়েল মিয়া, সিপাহি আবু হেলাল, হাবিলদার আব্দুল লতিফ, হাবিলদার কাজী দেলোয়ার হোসেন, সিপাহি জিল্লুর রহমান, সিপাহি আনিছুর রহমান, সিপাহি নুর মোহাম্মদ, সিপাহি ইমতিয়াজ শাহ, সিপাহি নয়নচন্দ্র সাহা, সিপাহি সিরাজুল ইসলাম, পাচক আব্দুল মতিন, নায়েক মো. আতিকুর রহমান, ল্যান্স নায়েক আব্দুল করিম, সিপাহি আজাদ মিয়া, নায়েক হোসেন, নায়েক আফজাল হোসেন, সিপাহি মো. শফিকুল ইসলাম, সিপাহি আব্দুল লতিফ, সিপাহি সাইফুল ইসলাম ও সিপাহি উজ্জ্বল হোসেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এএনএস/এইচএ/২২০০ঘ.