নওগাঁ, এপ্রিল ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নওগাঁর আত্রাই উপজেলা থেকে বুধবার রাতে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত জেএমবি সদস্যের নাম- হামিদুর রহমান (৩৬)।
উপজেলার মাজগ্রামের নিজের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন পুলিশ সুপার মোফাজ্জেল হোসেন।
তিনি জানান, হামিদুর মাজগ্রামের আদেশ মণ্ডলের ছেলে। তিনি জেএমবির শীর্ষ নেতা সিদ্দিকুল ইসলাম বাংলা ভাইয়ের অন্যতম ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। তার বিরুদ্ধে থানায় বাড়ি ভাঙচুরের একটি মামলা রয়েছে।
২০০৭ সালে জেএমবি প্রধান শায়খ আব্দুর রহমান, সিদ্দিকুল ইসলামসহ ছয়জনকে ফাঁসি দেওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮৫৪ ঘ.
bdnews24