ঝিনাইদহ, এপ্রিল ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঝিনাইদহ সদর উপজেলার মির্জাপুর গ্রামে বুধবার রাতে বোমা হামলায় আব্দুল গণি (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
রাত দেড়টার দিকে এক দল 'চরমপন্থী' তাকে লক্ষ্য করে বোমা ছোড়ে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন মাতুব্বর।
পুলিশ সুপার জানান, আব্দুল গনি তার প্রতিবেশী তোফাজ্জল হোসেনের ঘরের বারান্দায় ঘুমিয়ে ছিলেন। আহত অবস্থায় তাকে রাতেই ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। বৃহষ্পতিবার ভোরে তিনি মারা যান।
পুলিশ কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন বলেন, পুলিশ ধারণা করছে 'চরমপন্থী' সংগঠন পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টি (জনযুদ্ধ) এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।
নিহত গণি এক সময় সর্বহারা পার্টির সঙ্গে জড়িত ছিলেন বলে তিনি দাবি করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমএসবি/১৬৩৬ ঘ.
bdnews24