ঢাকা, এপ্রিল ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশা প্রকাশ করে বলেছেন, ১৪১৬ সাল সর্বস্তরের মানুষের জীবনে শান্তি বয়ে আনবে।
বাংলা নতুন বছরের প্রথম দিন মঙ্গলবার সকালে হেয়ার রোডে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে মন্ত্রিসভার সদস্য, আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং সর্বস্তরের জনগণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন শেখ হাসিনা।
এ সময় নতুন বছরের প্রথম দিন থেকে ধৈর্য্য, সহনশীলতা ও মনোযোগের সঙ্গে সম্মিলিতভাবে কাজ করার জন্য দেশবাসীর প্রতি আহবান জানান তিনি।
হাসিনা বলেন, "আমরা সাংস্কৃতিক ঐতিহ্য বজায় রেখে বিশ্বসভায় মাথা উঁচু করে দাঁড়াতে চাই।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এজে/জিএনএ/১৬৩৩ ঘ.
bdnews24