ঢাকা, এপ্রিল ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জীর্ণ, পুরাতন সব মুছে দিয়ে প্রাণে নতুন সম্ভাবনার আলো জ্বালাতে আবার আসছে পহেলা বৈশাখ। বসন্তের শেষ দিন সোমবার রাত শেষ হলেই প্রথম সূর্যের হাত ধরে আসবে নতুন বাংলা বছর ১৪১৬।
বাংলা বছরের শেষ দিনে 'চৈত্রসংক্রান্তি'র মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো হয় ১৪১৫ সালকে।
বাংলা নতুন বছরকে স্বাগত জানাতে এখন সারা দেশের মানুষ প্রস্তুত। সারা দেশে আয়োজন করা হয়েছে নানা অনুষ্ঠান-উৎসবের।
রাজধানীতে বর্ষবরণের মূল আয়োজন রমনা বটমূলে ছায়ানটের প্রায় চার দশকের নিয়মিত অনুষ্ঠানটি। ছায়ানটের এ প্রভাতী অনুষ্ঠানের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রতি বছরের মতো এবারও ভক্তিরস ও দেশপ্রেমের গান নিয়ে সাজানো হয়েছে এই সঙ্গীতভিত্তিক আয়োজন। চ্যানেল আই এই অনুষ্ঠান সরাসরি স
bdnews24