২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নববর্ষে নীলফামারী-ঢাকা রুটে এক্সপ্রেস ট্রেন

নীলফামারীবাসীর দীর্ঘদিনের কাঙ্খিত আন্তনগর ট্রেন 'নীলসাগর এক্সপ্রেস' মঙ্গলবার থেকে চালু হচ্ছে। ঢাকা-নীলফামারী রুটে এ ট্রেন সপ্তাহে ছয়দিন চলবে। প্রতি রোববার বন্ধ থাকবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2009, 12:46 PM

Updated : 26 Aug 2022, 11:19 AM

নীলফামারী, এপ্রিল ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নীলফামারীবাসীর দীর্ঘদিনের কাঙ্খিত আন্তনগর ট্রেন 'নীলসাগর এক্সপ্রেস' মঙ্গলবার থেকে চালু হচ্ছে। ঢাকা-নীলফামারী রুটে এ ট্রেন সপ্তাহে ছয়দিন চলবে। প্রতি রোববার বন্ধ থাকবে। প্রতিদিন সকাল সোয়া ৮টায় ঢাকা ক্যান্টনম্যান্ট স্টেশন থেকে এবং রাত পৌনে ১১টায় নীলফামারী থেকে ট্রেনটি ছেড়ে যাবে বলে জানিয়েছেন নীলফামারী রেলওয়ে স্টেশনের মাস্টার একেএম সফিকুল ইসলাম। স্টেশন মাস্টার আরও জানান, নীলসাগর এক্সপ্রেস চালু হওয়ার কারণে নীলফামারী থেকে খুলনা চলাচলকারী আন্তনগর ট্রেন 'রূপসা' ও 'সীমান্ত' প্রত্যাহার করা হয়েছে। এ দু'টি ট্রেন এখন থেকে চলবে খুলনা-সৈয়দপুর রুটে। এ উপলক্ষে নীলফামারী রেলওয়ে স্টেশন ধোয়া-মোছা ও পরিস্কার-পরিচ্ছন্নতার কাজ ইতোমধ্যেই শেষ হয়েছে। পাশাপাশি স্টেশনের আশপাশের অবৈধ স্থাপনাও উচ্ছেদ করা হয়েছে। শহরে মাইকে প্রচারণা চালানো হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮৪৪ ঘ.