ঢাকা এপ্রিল ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাল সার্টিফিকেট বিক্রি ও তহবিল আত্মসাত অভিযোগের মামলায় তেজগাঁও কলেজের অধ্যক্ষ আব্দুর রশিদকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার ভোরে গ্রেপ্তারের পর আদালতে পাঠানো হলে অধ্যক্ষ আব্দুর রশিদ জামিনে মুক্তি পান।
গুলশান থানার উপ-পরিদর্শক রওশন জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বনানীর রয়েল ইউনিভার্সিটির পরিচালনা কমিটির সদস্য থাকার সময় জাল সার্টিফিকেট বিক্রি ও তিন কোটি টাকা আত্মসাতের অভিযোগে ৮ এপ্রিল বিশ্ববিদ্যালয়টির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন কাজী মোস্তফা হাসান কমিটির আট সদস্যের বিরুদ্ধে গুলশান থানায় একটি মামলা করেন। আসামিদের মধ্যে আব্দুর রশিদও রয়েছেন।
অন্য সাতজন পলাতক রয়েছেন বলে পুলিশ কর্মকর্তা জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের আদালত প্রতিবেদক জানান, মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক রওশন জামান অধ্যক্ষ রশীদকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচদিনের হেফাজতে নেওয়ার আবেদন জানান। কিন্তু মহানগর হাকিম আব্দুল মজিদ রিমান্ড আবেদন নাকচ করে ৫০ হাজার টাকা মুচলেকায় জামিন মঞ্জুর করেন।
মামলার অভিযোগে বলা হয়েছে, অভিযুক্ত আব্দুর রশিদ রয়েল ইউনিভার্সিটির উপদেষ্টা থাকার সময় মামলার অন্য সাত অভিযুক্তের সঙ্গে যোগসাজশে রাজধানীর বিভিন্ন স্থানে রয়েল ইউনিভার্সিটির ক্যাম্পাস খোলেন। তারা জাল সার্টিফিকেট তৈরি করে কথিত শিক্ষার্থীদের কাছে বিক্রি করেন। এছাড়া ছাত্র ভর্তির তিন কোটি টাকা বিশ্ববিদ্যালয়ের তহবিলে জমা না দিয়ে আত্মসাত করেন।
আব্দুর রশিদ আদালতে বলেন, তিনি বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন। বিশ্ববিদ্যালয় পরিচালনা বা তহবিল ব্যবস্থাপনায় তার কোন ভূমিকা ছিলো না। প্রতিহিংসার বশে তার বিরুদ্ধে এ মামলা দায়ের করা হয় বলে দাবি করেন তিনি।
রয়েল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা আওয়ামী লীগ দলীয় সাবেক সাংসদ ডা. এইচ বি এম ইকবাল। গত তত্ত্বাবধায়ক সরকারের সময় তিনি বিদেশে পালিয়ে গেলে এই পরিচালনা কমিটি বিশ্ববিদ্যালয় চালায়। স
bdnews24